শিরোনাম
➤চট্টগ্রামের স্বার্থে একজন চেয়ারম্যানকে কাজ করতে দিন | নগর পরিকল্পনার কঠিন পথে বাধা নয়, চাই সত্য, প্রমাণ ও আইনের শাসন➤উৎপাদন বাড়লে হাতের নাগালে আসতে পারে ইলিশের দাম➤মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী আটক, ছাড়িয়ে নিলেন পথচারীরা➤ভোটার এলাকা স্থানান্তরের আবেদন প্রক্রিয়া জেনে নিন➤বিশ্ববাজারে কমেছে তেলের দাম➤গুলশানে গাড়িচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু: ৯ লাখ টাকায় আপস➤“ঝড়, বিতর্ক ও প্রত্যাবর্তন: কোতোয়ালী পেরিয়ে গুলশানে আবু জায়েদ নাজমুন নূর-একজন পেশাদার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ওঠা প্রশ্নের সবচেয়ে শক্ত জবাব -নতুন দায়িত্ব, নতুন আস্থা, নতুন অধ্যায়””➤ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ➤রাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-➤জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

― Advertisement ―

চট্টগ্রামের স্বার্থে একজন চেয়ারম্যানকে কাজ করতে দিন | নগর পরিকল্পনার কঠিন পথে বাধা নয়, চাই সত্য, প্রমাণ ও আইনের শাসন

মো. কামাল উদ্দিন:চট্টগ্রামকে ভালোবাসি বললেই চট্টগ্রামের জন্য কাজ করা হয় না। চট্টগ্রামের জন্য কাজ করতে হলে অনেক সময় জনপ্রিয়তার পথ ছেড়ে কঠিন সিদ্ধান্তের পথে...

=চট্রল চিত্রের সংবাদ প্রকাশের জেরঃ বায়েজিদ থানার এসআই নুরুল ইসলামের বদলি আদেশ কার্যকর—পুলিশ কমিশনার হাসিব আজিজের দ্রুত পদক্ষেপের প্রশংসা

Homeচট্টগ্রাম=চট্রল চিত্রের সংবাদ প্রকাশের জেরঃ বায়েজিদ থানার এসআই নুরুল ইসলামের বদলি আদেশ...

-স্টাফ রিপোর্টার:
চট্টগ্রাম নগর পুলিশের প্রশাসনিক শৃঙ্খলা দৃঢ় রাখার লক্ষ্যে অবশেষে কার্যকর হয়েছে বায়েজিদ থানার সেকেন্ড অফিসার এসআই নুরুল ইসলামের ৮ মাস আগের বদলি আদেশ। বিষয়টি দীর্ঘদিন অমীমাংসিত থাকায় স্থানীয় জনগণ ও সচেতন মহলের মধ্যে নানামুখী প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছিল। জানা যায়, প্রায় চার মাস আগে বদলির আদেশ জারি হওয়া সত্ত্বেও এসআই নুরুল ইসলাম পূর্ব কর্মস্থল ছাড়েননি। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে হতাশা ও প্রশ্নের সৃষ্টি হয়েছিল—“কীভাবে একজন সাধারণ পুলিশ অফিসার বছরের পর বছর একই থানায় অবস্থান করতে পারেন এবং সরকারি বদলি আদেশও অমান্য করতে পারেন?” পাশাপাশি দায়িত্বকালীন সময়ে এলাকায় বিভিন্ন ধরনের অনিয়ম ও অভিযোগও উঠেছিল। পরিস্থিতি দৃষ্টিগোচর হলে পুলিশ কমিশনার হাসিব আজিজ পুনরায় Stand Released আদেশ জারি করেন। তাঁর দ্রুত ও সক্রিয় পদক্ষেপের ফলে ২৪ ঘণ্টার মধ্যে বদলি আদেশ কার্যকর হয়। এটি শুধু সংশ্লিষ্ট কর্মকর্তার বদলি নয়, বরং চট্টগ্রাম নগর পুলিশের স্বচ্ছতা ও প্রশাসনিক শৃঙ্খলা নিশ্চিত করার একটি প্রতীক হিসেবে ধরা হচ্ছে।  স্থানীয় জনগণ ও সচেতন নাগরিকরা কমিশনার হাসিব আজিজের পদক্ষেপের প্রশংসা করেছেন। তাঁদের মতে, এটি প্রশাসনের দায়িত্বশীলতা ও শৃঙ্খলাবদ্ধতার দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রশাসনিক নিয়ম অনুযায়ী, বদলি আদেশ কার্যকর হলে নতুন কর্মস্থলে দায়িত্ব হস্তান্তর নিশ্চিত করা হয়, যা বর্তমানে সম্পূর্ণ হয়েছে। চট্টগ্রামের সচেতন মহল আশা প্রকাশ করছে, ভবিষ্যতেও এই ধরনের পদক্ষেপ প্রশাসনিক শৃঙ্খলা রক্ষায় অবিচলভাবে গ্রহণ করা হবে এবং পুলিশ বাহিনী আরও স্বচ্ছ ও দায়িত্বশীলভাবে কাজ করবে। উল্লেখ্য, চট্রল চিত্রের সংবাদ প্রকাশের জেরেই বিষয়টি সামনে এসেছে। সত্যনিষ্ঠ ও নির্ভীক অনুসন্ধানী প্রতিবেদনের কারণে চট্রল চিত্র পুলিশ প্রশাসনের কাছে একটি বিশ্বস্ত তথ্যভিত্তিক সংবাদমাধ্যম হিসেবে স্বীকৃতি ও বিশ্বাস অর্জন করেছে।