
বিপ্লব বিজয়
অদ্য ১৭ ডিসেম্বর ২০২৫ইং মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির ৩ং মিলনায়তনে সমিতির সভাপতি আবদুস সাত্তার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ হাসান আলী চৌধুরী, সিনিয়র সহসভাপতি কাজী মোহাম্মদ সিরাজ, সহসভাপতি আলমগীর মোহাম্মদ ইউনুছ, অর্থ স¤পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন, পাঠাগার স¤পাদক তৌহিদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক আশরাফি বিনতে মোতালেব, ক্রীড়া সম্পাদক মোঃ মনজুর হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবদুল জব্বার, সিনিয়র আইনজীবী মোঃ ইবরাহীম, সমিতির সাবেক অর্থ সম্পাদক মহিউদ্দিন চৌধুরী জুয়েল, সাবেক কার্যনির্বাহী সদস্য আবদুল্লাহ আল মামুন, এড.তৌহিদ হোসেন শিকদার, কার্যনির্বাহী সদস্য যথাক্রমে এহছান উল্লাহ মানি
ক, আছমা খানম, বিবি ফাতেমা ফেন্সি, হেলাল উদ্দিন, মেজবাহ উল আলম এমিন, মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী, মো. রুবায়েতুল করিম, মো. সাহেদ হোসেন, মোহাম্মদ মোরশেদ, রাহেলা গুলশান ডালিয়া, সাজ্জাদ কামরুল হোসেন প্রমুখ আইনজীবী নেতৃবৃন্দ।সভায় বক্তরা বলেন মুক্তিযুদ্ধের চেতনা যদি সবার মাঝে কাজ করে তবে এদেশে ঘুষ-দূর্নীতি থাকবে না। দেশ সত্যিকারের অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। দূর্নীতি আমাদের অর্থনৈতিক মুক্তির পথে একটি বিরাট বাঁধা। একটি গোষ্ঠি দেশকে অস্থিতিশীল করার জন্য উঠে পড়ে লেগেছে। দেশকে সত্যিকার অর্থনৈতিক মুক্তির জন্য যে কোন ধ্বংসাত্মক কার্যকালাপ পরিহার করতে হবে। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে মহান বিজয় দিবসের সভা সম্পন্ন করেন। এর পূর্বে গত ১৬ ডিসেম্বর ২০২৫ ইং সকাল ৯টায় জেলা আইনজীবী সমিতির উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।


