শিরোনাম
➤চট্টগ্রামের স্বার্থে একজন চেয়ারম্যানকে কাজ করতে দিন | নগর পরিকল্পনার কঠিন পথে বাধা নয়, চাই সত্য, প্রমাণ ও আইনের শাসন➤উৎপাদন বাড়লে হাতের নাগালে আসতে পারে ইলিশের দাম➤মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী আটক, ছাড়িয়ে নিলেন পথচারীরা➤ভোটার এলাকা স্থানান্তরের আবেদন প্রক্রিয়া জেনে নিন➤বিশ্ববাজারে কমেছে তেলের দাম➤গুলশানে গাড়িচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু: ৯ লাখ টাকায় আপস➤“ঝড়, বিতর্ক ও প্রত্যাবর্তন: কোতোয়ালী পেরিয়ে গুলশানে আবু জায়েদ নাজমুন নূর-একজন পেশাদার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ওঠা প্রশ্নের সবচেয়ে শক্ত জবাব -নতুন দায়িত্ব, নতুন আস্থা, নতুন অধ্যায়””➤ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ➤রাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-➤জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

― Advertisement ―

চট্টগ্রামের স্বার্থে একজন চেয়ারম্যানকে কাজ করতে দিন | নগর পরিকল্পনার কঠিন পথে বাধা নয়, চাই সত্য, প্রমাণ ও আইনের শাসন

মো. কামাল উদ্দিন:চট্টগ্রামকে ভালোবাসি বললেই চট্টগ্রামের জন্য কাজ করা হয় না। চট্টগ্রামের জন্য কাজ করতে হলে অনেক সময় জনপ্রিয়তার পথ ছেড়ে কঠিন সিদ্ধান্তের পথে...

বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের বার্ষিক গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষা সম্পন্ন গীতার শিক্ষা শুধু ধর্মীয় চর্চায় সীমাবদ্ধ নয়, মানবকল্যাণের পথ দেখায় — আবু সুফিয়ান

Homeচট্টগ্রামবাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের বার্ষিক গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষা সম্পন্ন গীতার...

চট্টগ্রাম প্রতিনিধি :
বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) কেন্দ্রীয় সংসদের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত বার্ষিক গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষা গত শুক্রবার (৯ জানুয়ারি) সারাদেশে একযোগে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অভিন্ন সিলেবাসে এ পরীক্ষা গ্রহণ করা হয়। সারাদেশের বিভিন্ন মঠ-মন্দির, বিদ্যালয় ও কলেজসহ নির্ধারিত কেন্দ্রগুলোতে প্রায় ৫০ হাজার শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে। বাগীশিক কেন্দ্রীয় সংসদের আয়োজনে অনুষ্ঠিত এই পরীক্ষায় চট্টগ্রাম মহানগরের ১৬টি থানার ১১টি কেন্দ্রে প্রায় ৩ হাজার শিক্ষার্থী অংশ নেয়। চট্টগ্রাম মহানগর সংসদের আওতাধীন সকল থানা সংসদের সমন্বয়ে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা সম্পন্ন করা হয়। সংশ্লিষ্টরা জানান, যদিও সারাদেশে অভিন্ন সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, তবে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলায় ভিন্ন ভিন্ন সিলেবাস অনুসরণ করা হয়। কারণ এসব সংসদ বিগত কয়েক বছর ধরে স্বতন্ত্রভাবে বার্ষিক পরীক্ষা আয়োজন করে আসছে। ২০২৫ সাল থেকে এসব অঞ্চলকেও অভিন্ন সিলেবাসের আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষা কার্যক্রমের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের প্রধান পৃষ্ঠপোষক বীর মুক্তিযোদ্ধা লায়ন অসিত সেন। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৯ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. আবু সুফিয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের সভাপতি ঝুন্টু চৌধুরী। বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের সভাপতি প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী মানিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডা. অপূর্ব ধরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—বাগীশিক কেন্দ্রীয় উপদেষ্টা ও পরীক্ষা বিষয়ক বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট দিলীপ কুমার ভট্টাচার্য, উপদেষ্টা শিবু প্রসাদ দত্ত, অধ্যক্ষ বিজয় লক্ষ্মী দেবী, অধ্যাপক স্বদেশ চক্রবর্তী, অধ্যাপক বনগোপাল চৌধুরী, তপন রায়, বিষ্ণুপদ পালিত, সুকুমার দাশ, প্রকৌশলী আশুতোষ দাশ, চন্দন তলাপাত্র, বিপ্লব দে পার্থ, লায়ন প্রদীপ চক্রবর্তী, রনি চক্রবর্তী, ডা. বিবরণ দাশসহ বিভিন্ন থানা সংসদের সভাপতি-সাধারণ সম্পাদক ও মহানগর নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে মো. আবু সুফিয়ান বলেন, “গীতার শিক্ষা কেবল ধর্মীয় আচার-অনুশীলনের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি মানবকল্যাণ, নৈতিকতা ও মানবিকতার পথ দেখায়। গীতার দর্শন ব্যক্তি ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”বক্তারা বলেন, বাগীশিক একটি মানবিক, সামাজিক ও দেশপ্রেমিক সংগঠন। এই পরীক্ষার মাধ্যমে শিশু-কিশোর ও তরুণ সমাজ ধর্ম সম্পর্কে সচেতন হবে, ধর্মান্ধ নয় বরং ধর্মভীরু হয়ে উঠবে। নৈতিকতা ও মূল্যবোধসম্পন্ন আদর্শ নাগরিক গড়ে উঠলে আগামীর আলোকিত বাংলাদেশ নির্মাণে তা গুরুত্বপূর্ণ অবদান রাখবে।