শিরোনাম
➤চট্টগ্রামের স্বার্থে একজন চেয়ারম্যানকে কাজ করতে দিন | নগর পরিকল্পনার কঠিন পথে বাধা নয়, চাই সত্য, প্রমাণ ও আইনের শাসন➤উৎপাদন বাড়লে হাতের নাগালে আসতে পারে ইলিশের দাম➤মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী আটক, ছাড়িয়ে নিলেন পথচারীরা➤ভোটার এলাকা স্থানান্তরের আবেদন প্রক্রিয়া জেনে নিন➤বিশ্ববাজারে কমেছে তেলের দাম➤গুলশানে গাড়িচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু: ৯ লাখ টাকায় আপস➤“ঝড়, বিতর্ক ও প্রত্যাবর্তন: কোতোয়ালী পেরিয়ে গুলশানে আবু জায়েদ নাজমুন নূর-একজন পেশাদার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ওঠা প্রশ্নের সবচেয়ে শক্ত জবাব -নতুন দায়িত্ব, নতুন আস্থা, নতুন অধ্যায়””➤ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ➤রাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-➤জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

― Advertisement ―

চট্টগ্রামের স্বার্থে একজন চেয়ারম্যানকে কাজ করতে দিন | নগর পরিকল্পনার কঠিন পথে বাধা নয়, চাই সত্য, প্রমাণ ও আইনের শাসন

মো. কামাল উদ্দিন:চট্টগ্রামকে ভালোবাসি বললেই চট্টগ্রামের জন্য কাজ করা হয় না। চট্টগ্রামের জন্য কাজ করতে হলে অনেক সময় জনপ্রিয়তার পথ ছেড়ে কঠিন সিদ্ধান্তের পথে...

২০ জানুয়ারি ২০২৬- মাটির ঘ্রাণে সুরের টানে কাল চট্টগ্রামে ‘সুরের ঝংকার’-এর লোকজ গানের আড্ডা

Homeচট্টগ্রাম২০ জানুয়ারি ২০২৬- মাটির ঘ্রাণে সুরের টানে কাল চট্টগ্রামে ‘সুরের ঝংকার’-এর লোকজ...

চট্রলচিত্র ডেস্কঃ
বাংলার লোকসংগীতের শেকড়, মানুষের অনুভব ও আড্ডার উষ্ণতা একসূত্রে গাঁথতে আগামীকাল মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, সন্ধ্যা ৬টায় চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে লোকজ গানের ব্যতিক্রমধর্মী আড্ডা ‘মাটির ঘ্রাণে–সুরের টানে, সুর মিলাবো লোকগানে’। ‘সুরের ঝংকার’-এর উদ্যোগে অনুষ্ঠানটি বসবে নগরীর সাংস্কৃতিক প্রাণকেন্দ্র থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (২য় তলা), গ্যালারি হলে। আয়োজকরা জানান, লোকগানকে মঞ্চের আনুষ্ঠানিকতা থেকে বের করে মানুষের মুখোমুখি আড্ডার উষ্ণ পরিসরে ফিরিয়ে আনাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। নদী, মাঠ, গ্রাম ও শ্রমজীবী মানুষের জীবনঘনিষ্ঠ অভিজ্ঞতা থেকে জন্ম নেওয়া ভাটিয়ালি, ভাওয়াইয়া, জারি, সারি, বাউল ও দেহতত্ত্বের গান এই আড্ডায় তুলে ধরা হবে—যেখানে লোকসংগীত কেবল বিনোদন নয়, বরং আত্মপরিচয় ও মানবিক সংলাপের মাধ্যম হিসেবে ধ্বনিত হবে। অনুষ্ঠানে প্রধান কণ্ঠশিল্পী হিসেবে থাকছেন শহীদুল ইসলাম ও অজুফা আক্তার সাথী। দীর্ঘদিনের লোকগান চর্চার অভিজ্ঞতায় তাঁদের কণ্ঠে প্রেম, বিরহ, আধ্যাত্মিকতা ও জীবনসংগ্রামের নানা রূপ প্রাণ পাবে।
যন্ত্রানুষঙ্গে অংশ নেবেন—
তবলায় সৌমেন ভট্টাচার্য,
বাঁশি ও দোতারায় সুমন কুমার নাথ,
কি–বোর্ডে উজ্জ্বল বড়ুয়া,
প্যাডে টিটু দাশ,
এবং ঢোলে শিবু দাশ।
‘সুরের ঝংকার’-এর পরিচালক মোহাম্মদ তাজউদ্দিন বলেন, “লোকগানকে বাঁচাতে হলে তাকে মানুষের কাছে ফিরিয়ে দিতে হবে। আড্ডা, ঘনিষ্ঠতা আর অনুভবের জায়গায় ফিরিয়ে আনাই আমাদের এই প্রয়াস।” অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন লিটন চৌধুরী। আয়োজকরা আশা করছেন, এই লোকজ গানের আড্ডা চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনে লোকগানের ধারাবাহিক চর্চায় নতুন গতি আনবে এবং তরুণ প্রজন্মকে শেকড়ের সঙ্গে নতুন করে যুক্ত করবে।লোকগানের এই দায়বদ্ধ আয়োজন সকল সংস্কৃতিপ্রেমীর জন্য উন্মুক্ত। মাটির ঘ্রাণে সুরের টানে—লোকগান বাঁচুক, লোকমানুষ বাঁচুক।