শিরোনাম
➤চট্টগ্রামের স্বার্থে একজন চেয়ারম্যানকে কাজ করতে দিন | নগর পরিকল্পনার কঠিন পথে বাধা নয়, চাই সত্য, প্রমাণ ও আইনের শাসন➤উৎপাদন বাড়লে হাতের নাগালে আসতে পারে ইলিশের দাম➤মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী আটক, ছাড়িয়ে নিলেন পথচারীরা➤ভোটার এলাকা স্থানান্তরের আবেদন প্রক্রিয়া জেনে নিন➤বিশ্ববাজারে কমেছে তেলের দাম➤গুলশানে গাড়িচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু: ৯ লাখ টাকায় আপস➤“ঝড়, বিতর্ক ও প্রত্যাবর্তন: কোতোয়ালী পেরিয়ে গুলশানে আবু জায়েদ নাজমুন নূর-একজন পেশাদার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ওঠা প্রশ্নের সবচেয়ে শক্ত জবাব -নতুন দায়িত্ব, নতুন আস্থা, নতুন অধ্যায়””➤ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ➤রাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-➤জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

― Advertisement ―

চট্টগ্রামের স্বার্থে একজন চেয়ারম্যানকে কাজ করতে দিন | নগর পরিকল্পনার কঠিন পথে বাধা নয়, চাই সত্য, প্রমাণ ও আইনের শাসন

মো. কামাল উদ্দিন:চট্টগ্রামকে ভালোবাসি বললেই চট্টগ্রামের জন্য কাজ করা হয় না। চট্টগ্রামের জন্য কাজ করতে হলে অনেক সময় জনপ্রিয়তার পথ ছেড়ে কঠিন সিদ্ধান্তের পথে...

রমজানের শিক্ষা কাজে লাগানোই মুমিন জীবনের প্রকৃত সফলতা – অধ্যক্ষ হেলালী

Homeচট্টগ্রামরমজানের শিক্ষা কাজে লাগানোই মুমিন জীবনের প্রকৃত সফলতা - অধ্যক্ষ হেলালী

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর জননেতা অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, তাকওয়া অর্জনের মাধ্যমে রমজানের শিক্ষাকে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে কাজে লাগাতে পারলেই মুমিনদের প্রকৃত সফলতা অর্জিত হয়। তিনি বলেন, রমজান শুধু সিয়াম সাধনার মাস নয়; এটি আত্মশুদ্ধি, নৈতিক উন্নয়ন ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার এক অনন্য সুযোগ। এই মাসে সংযম, সহনশীলতা ও আল্লাহভীতির চর্চা মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।  ২১ ফেব্রুয়ারি বিকালে সেগুনবান পাঠাগারে ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ড জামায়াত আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও উল্লেখ করেন, সমাজে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা এবং দুর্নীতি-অন্যায় প্রতিরোধে তাকওয়াভিত্তিক জীবন গঠনের বিকল্প নেই।  রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে ব্যক্তি ও সামাজিক জীবনে শুদ্ধতা আনতে সবার প্রতি আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড আমীর ওমর ফারুখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর মাহফুজুল আলম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক নেতা সেলিম পাটওয়ারী, মোহাম্মদ মুহিববুল্লাহ, মুবিনুল হক ও জাবেদসহ স্থানীয় নেতৃবৃন্দ। ইফতার মাহফিলে ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীরা অংশ নেন। বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরে আত্মসংযম ও নৈতিকতার চর্চার মাধ্যমে একটি কল্যাণমুখী সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।