শিরোনাম
➤চট্টগ্রামের স্বার্থে একজন চেয়ারম্যানকে কাজ করতে দিন | নগর পরিকল্পনার কঠিন পথে বাধা নয়, চাই সত্য, প্রমাণ ও আইনের শাসন➤উৎপাদন বাড়লে হাতের নাগালে আসতে পারে ইলিশের দাম➤মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী আটক, ছাড়িয়ে নিলেন পথচারীরা➤ভোটার এলাকা স্থানান্তরের আবেদন প্রক্রিয়া জেনে নিন➤বিশ্ববাজারে কমেছে তেলের দাম➤গুলশানে গাড়িচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু: ৯ লাখ টাকায় আপস➤“ঝড়, বিতর্ক ও প্রত্যাবর্তন: কোতোয়ালী পেরিয়ে গুলশানে আবু জায়েদ নাজমুন নূর-একজন পেশাদার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ওঠা প্রশ্নের সবচেয়ে শক্ত জবাব -নতুন দায়িত্ব, নতুন আস্থা, নতুন অধ্যায়””➤ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ➤রাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-➤জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

― Advertisement ―

চট্টগ্রামের স্বার্থে একজন চেয়ারম্যানকে কাজ করতে দিন | নগর পরিকল্পনার কঠিন পথে বাধা নয়, চাই সত্য, প্রমাণ ও আইনের শাসন

মো. কামাল উদ্দিন:চট্টগ্রামকে ভালোবাসি বললেই চট্টগ্রামের জন্য কাজ করা হয় না। চট্টগ্রামের জন্য কাজ করতে হলে অনেক সময় জনপ্রিয়তার পথ ছেড়ে কঠিন সিদ্ধান্তের পথে...

আলহাজ্ব শামশুল হক ফাউন্ডেশন–সিডিসি ও স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়ক উপকরণ বিতরণ

Homeচট্টগ্রামআলহাজ্ব শামশুল হক ফাউন্ডেশন–সিডিসি ও স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়ক...

-মোসলেহউদ্দিন বাহারঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তিমূলক ও অর্থবহ শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে “সাপোর্টিং মিনিংফুল ইনক্লুসিভ লার্নিং এনভায়রনমেন্টস ফর পারসনস উইথ ডিজেবিলিটিজ (SMILE)” প্রকল্পের আওতায় চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠান। নর্থ আমেরিকান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ (নাহার)-এর অর্থায়নে আলহাজ্ব শামশুল হক ফাউন্ডেশন–সিডিসি এবং স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের যৌথ আয়োজনে গত ১৪ ডিসেম্বর বিকেল ৪টা চট্টগ্রাম মহানগরীর শিশু একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আলহাজ্ব শামশুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নাছির উদ্দিন-এর সভাপতিত্বে এবং সিডিসির নির্বাহী পরিচালক ও স্মাইল প্রকল্প ম্যানেজার লুৎফুন্নেসা রূপসা-র সঞ্চালনায় কার্যক্রমের সূচনা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সমাজসেবা সহকারী পরিচালক জসীম উদ্দিন, সিডিসির সভাপতি নাসিমা বানু, স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী শিকদার।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনি রোজারিও (প্রোগ্রাম ম্যানেজার, ওয়ার্ল্ড ভিশন, কর্ণফুলী এরিয়া), জোবায়ের ফারুক লিটন (নির্বাহী পরিচালক, উপকূল), মুহাম্মদ মাজিদুল হক (প্রোগ্রাম ম্যানেজার, রেডি সংস্থা), বাবল চৌধুরী (হোপ ফাউন্ডেশন), মোসলেহ উদ্দিন বাহার (গণমাধ্যমকর্মী), আহসান রায়হান, রুবেল, যুগান্তরসহ বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের প্রতিনিধিরা। প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “প্রতিবন্ধী ব্যক্তিরাও সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের ন্যায্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা আমাদের সম্মিলিত দায়িত্ব। তারা যেন সময়মতো তাদের প্রাপ্য পায়, সে বিষয়ে সবাইকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে।” তিনি এ ধরনের মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করে ভবিষ্যতেও পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় তিনি সায়মা নামে এক প্রতিবন্ধী নারীর স্বামীর কিডনি জনিত অসুস্থতার চিকিৎসার জন্য ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন এবং আয়োজক সংস্থাগুলোর উত্তরোত্তর সফলতা কামনা করেন। অনুষ্ঠানে মোট ৩৫ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইলচেয়ার, ট্রাইসাইকেল, কৃত্রিম পা, স্ট্যান্ডিং ফ্রেম, এলবো ক্রাচ, ওয়াকার, হিয়ারিং এইড, স্পেশাল চেয়ার, টয়লেট হুইলচেয়ার ও নগদ সহায়তাসহ বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করা হয়। শেষপর্বে মেয়র মহোদয়ের হাতে উপকরণ বিতরণ এবং সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।