শিরোনাম
প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের বর্ষবরণ ও গুনীজন সংবর্ধনা সম্পন্নকোন দিকে ভিড়বে মনজুর আলমের রাজনীতির নৌকা?চবিতে নববর্ষ কনসার্টে ইংরেজি গান, সমালোচনার মুখে আয়োজকরাজিডিপি প্রবৃদ্ধি কমার আশঙ্কা, বাড়তে পারে মূল্যস্ফীতিতামিমকে সভাপতি হিসেবে পেয়ে ইতিবাচক দিক দেখছেন মিরাজপারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ড্রোন বিধ্বস্তপুলিশের ওপর হামলা: যুবদল নেতাসহ গ্রেপ্তার ২হাম ও উপসর্গে দেশে আরও ৮ শিশুর মৃত্যুবিচারিক সিদ্ধান্তে চূড়ান্ত কর্তৃত্ব সুপ্রিম কোর্টের: আইনমন্ত্রীলাল-সবুজের স্বপ্নে কবিতার দীপ্তি—তরিকুল ইসলাম বিপুর কাব্যগ্রন্থ ‘লাল সবুজের জন্য’ মোড়ক উন্মোচন

― Advertisement ―

প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের বর্ষবরণ ও গুনীজন সংবর্ধনা সম্পন্ন

রাউজান উপজেলার পুর্বআবুরখীল তালুকদারপাড়ায় অবস্থিত সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের উদ্যোগে নববর্ষ বরণ, গুনীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ প্রকৌশলী রানা বড়ুয়ার সঞ্চালনায়...

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ডাকাতির প্রস্তুতিকালে ৯ জন গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার

Homeঅপরাধচট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ডাকাতির প্রস্তুতিকালে ৯ জন গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)-এর কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাতের দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. আফতাব উদ্দিনের নেতৃত্বে একটি বিশেষ টিম চট্টগ্রাম রেলওয়ে স্টেশন-এর ৭ নম্বর পার্কিং এলাকার সামনে ফুটওভার ব্রিজের নিচে অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজনদের অবস্থান ও গতিবিধি পর্যালোচনা করে তাদের আটক করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন—মো. রিপন মিয়া (২৫), রবিউল হাসান (২২), মো. হাসান (৩৩), মো. আল আমিন (২৫), মো. সালাউদ্দিন (৪০), মো. রাজিব (২৮), মো. বেলাল উদ্দিন (৩৫), মো. জুয়েল (২০) ও মো. ইসমাইল ওরফে তৌহিদ (৩৫)। তাদের অধিকাংশের স্থায়ী ঠিকানা দেশের বিভিন্ন জেলায় হলেও কেউ কেউ চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় ভাসমানভাবে অবস্থান করছিলেন বলে জানিয়েছে পুলিশ। অভিযানকালে তাদের হেফাজত থেকে চারটি ছোরা উদ্ধার করা হয়। পুলিশ দাবি করছে, তারা সংঘবদ্ধভাবে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা নম্বর-৩২, তারিখ ২২ ফেব্রুয়ারি ২০২৬, দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় মামলা রুজু করা হয়েছে। সংশ্লিষ্ট ধারাগুলোতে ডাকাতির প্রস্তুতি ও সংঘবদ্ধ হওয়ার অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে। পুলিশ আরও জানায়, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে একাধিক মামলা রয়েছে। তাদের আদালতে সোপর্দ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।