শিরোনাম
➤চট্টগ্রামের স্বার্থে একজন চেয়ারম্যানকে কাজ করতে দিন | নগর পরিকল্পনার কঠিন পথে বাধা নয়, চাই সত্য, প্রমাণ ও আইনের শাসন➤উৎপাদন বাড়লে হাতের নাগালে আসতে পারে ইলিশের দাম➤মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী আটক, ছাড়িয়ে নিলেন পথচারীরা➤ভোটার এলাকা স্থানান্তরের আবেদন প্রক্রিয়া জেনে নিন➤বিশ্ববাজারে কমেছে তেলের দাম➤গুলশানে গাড়িচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু: ৯ লাখ টাকায় আপস➤“ঝড়, বিতর্ক ও প্রত্যাবর্তন: কোতোয়ালী পেরিয়ে গুলশানে আবু জায়েদ নাজমুন নূর-একজন পেশাদার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ওঠা প্রশ্নের সবচেয়ে শক্ত জবাব -নতুন দায়িত্ব, নতুন আস্থা, নতুন অধ্যায়””➤ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ➤রাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-➤জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

― Advertisement ―

চট্টগ্রামের স্বার্থে একজন চেয়ারম্যানকে কাজ করতে দিন | নগর পরিকল্পনার কঠিন পথে বাধা নয়, চাই সত্য, প্রমাণ ও আইনের শাসন

মো. কামাল উদ্দিন:চট্টগ্রামকে ভালোবাসি বললেই চট্টগ্রামের জন্য কাজ করা হয় না। চট্টগ্রামের জন্য কাজ করতে হলে অনেক সময় জনপ্রিয়তার পথ ছেড়ে কঠিন সিদ্ধান্তের পথে...

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলমের সুযোগ্য পিতা, খাদেমুল আউলিয়া হযরত খাজা আব্দুল হাকিম মাইজভান্ডারীর (রহ) ৩০তম পবিত্র ওরশ শরিফ ধর্মীয় অনুষ্ঠান, আলোচনা সভা, তবারক ও খাদ্য বিতরণের মধ্য দিয়ে পালিত হয়েছে

Homeচট্টগ্রামচট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলমের সুযোগ্য পিতা, খাদেমুল...

২৬ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোঃ মনজুর আলমের
সুযোগ্য পিতা খাদেমুল আউলিয়া হযরত খাজা আব্দুল হাকিম মাইজভান্ডারী (রহ) এর ৩০তম ওরশ শরীফ
সম্পূর্ণ হলো। বাদে ফজর থেকে দিনব্যাপী কর্মসূচির মধ্যে খতমে কোরআনে পাক, মুজমায়ে সালাওয়াতে
রাসুল, খতমে গাউছিয়া শরিফ, খতমে খাজেগান এবং আলোচনা সভা। এছাড়া সর্বসাধারণের মাঝে খাবার ও
তবারুক বিতরণ এবং বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ওরস শরীফ
ইন্তেজামিয়া কমিটির সভাপতি মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক আলহাজ্ব মোহাম্মদ নিজামুল আলম রাজু।
আলোচনা সভার প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোঃ মনজুর আলম
বলেন, অলি আউলিয়াদের সান্নিধ্যে থেকে আমার পিতা পবিত্র ইসলাম এর খেদমত এবং অলি আউলিয়াদের
নির্দেশিত পথে জীবন ধারণ করতেন। তিনি ছিলেন সত্য ও ন্যায়পরায়ণ ব্যক্তিত্ব। গরিব দুঃখী মানুষের সেবা
করা, মানবতার কল্যাণ করা, সত্যের পথে জীবন ধারণ করা তার জীবনের প্রধানতম বৈশিষ্ট্য ছিল। আমরা
আমার পিতার দেখানো পথ ধরে মানব সেবায় আত্মনিয়োগ করে আছি। আমাদের প্রতিষ্ঠিত আলহাজ্ব মোস্তফা
হাকিম ফাউন্ডেশন এবং আলহাজ্ব হোসনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্ট এ সময় পর্যন্ত, শিক্ষা প্রতিষ্ঠান,
মাদ্রাসা, এতিমখানা, মসজিদ, দাতব্য চিকিৎসালয় সহ বহুবিধ প্রতিষ্ঠান মিলে ১২০ টি প্রতিষ্ঠানের মাধ্যমে
সবাই নিয়োজিত আছি। আল্লাহ রাব্বুল আলামীন আমাদের যে সম্পদ দিয়েছেন তার একটি অংশ আমরা
মানবতার সেবায় ব্যয় করে যাচ্ছি। বিশ্বাস করি আমাদের পরিবার বংশপরম্পরায় কাল কেয়ামত পর্যন্ত
আমাদের সেবা আল্লাহ রাব্বুল আলামীন এই দুনিয়ায় কাল কেয়ামত পর্যন্ত জারি রাখবেন। আমাদের সকল
সেবায় সর্বসাধারণের সহযোগিতা কামনা করি। আলোচনা সভায় মোস্তফা হাকিম পরিবারের সদস্য ও মোস্তফা
হাকিম গ্রুপের পরিচালক আলহাজ্ব মোঃ সরওয়ার আলম, আলহাজ্ব মোঃ ফারুক আজম, আলহাজ্ব মোঃ
সাইফুল আলম, আলহাজ্ব মোঃ শাহিদুল আলম, মাওলানা মোঃ হাবিবুর রহমান, সৈয়দ গোলাম সারোয়ার,
মোঃ আব্দুর রহমান, প্রিন্সিপাল মোহাম্মদ আলমগীর, উপাদাক্ষ বাদশাহ আলম, অধ্যক্ষ সেলিম জাহাঙ্গীর,
সমাজসেবক নেছার আহমদ সহ অন্যরা বক্তব্য দেন। মোনাজাত পরিচালনা করেন হযরত তৈয়বিয়া জামে
মসজিদের খতিব মাওলানা আলহাজ্ব ইমরান হাসান আল কাদেরী।