শিরোনাম
উৎপাদন বাড়লে হাতের নাগালে আসতে পারে ইলিশের দামমিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী আটক, ছাড়িয়ে নিলেন পথচারীরাভোটার এলাকা স্থানান্তরের আবেদন প্রক্রিয়া জেনে নিনবিশ্ববাজারে কমেছে তেলের দামগুলশানে গাড়িচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু: ৯ লাখ টাকায় আপস“ঝড়, বিতর্ক ও প্রত্যাবর্তন: কোতোয়ালী পেরিয়ে গুলশানে আবু জায়েদ নাজমুন নূর-একজন পেশাদার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ওঠা প্রশ্নের সবচেয়ে শক্ত জবাব -নতুন দায়িত্ব, নতুন আস্থা, নতুন অধ্যায়””ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদরাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতার

― Advertisement ―

উৎপাদন বাড়লে হাতের নাগালে আসতে পারে ইলিশের দাম

ইলিশের উৎপাদন বাড়িয়ে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে মাছটির দাম নিয়ে আসার উদ্যোগ নিয়েছে মৎস্য গবেষকরা। চাঁদপুরের পদ্মা-মেঘনায় নদীর জলাশয়ের সর্বোচ্চ ব্যবহার, ইলিশের প্রজনন ও...

চট্টগ্রামের স্বার্থবিরোধী ষড়যন্ত্র ও উপদেষ্টার বিরুদ্ধে মেয়রের অভিযোগ: চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিবাদ”

Homeচট্টগ্রামচট্টগ্রামের স্বার্থবিরোধী ষড়যন্ত্র ও উপদেষ্টার বিরুদ্ধে মেয়রের অভিযোগ: চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিবাদ”

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন সম্প্রতি এক গুরুতর অভিযোগ উত্থাপন করেছেন। তিনি অভিযোগ করেছেন যে, মাননীয় প্রধান উপদেষ্টার একজন ঘনিষ্ঠ উপদেষ্টা চট্টগ্রামের উন্নয়নকে ব্যাহত করার জন্য এক গভীর ষড়যন্ত্রের পথে হেঁটেছেন। তাঁর দাবি—একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সংবেদনশীল ফাইল ইচ্ছাকৃতভাবে গায়েব করে দেওয়া হয়েছে এবং এর সঙ্গে সংশ্লিষ্ট প্রভাবশালী মহলের নির্দেশনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ডা. শাহাদাত হোসেনের অভিযোগ, ওই উপদেষ্টা দায়িত্বের সীমা ছাড়িয়ে চট্টগ্রামের উন্নয়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে হস্তক্ষেপ করছেন। তিনি দেশের প্রধান বন্দরনগরীকে অবমূল্যায়ন করার এক পরিকল্পিত কার্যক্রমে যুক্ত হয়েছেন। এতে চট্টগ্রামের উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে, সরকারি প্রকল্প বাস্তবায়নে বিলম্ব ঘটছে এবং নগরবাসীর প্রাপ্য অধিকার খর্ব করা হচ্ছে। চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন ও মহাসচিব মো. কামাল উদ্দিন এই অভিযোগের প্রেক্ষিতে গভীর দুঃখ প্রকাশ করে বলেছেন, “চট্টগ্রামের মতো অর্থনৈতিক প্রাণকেন্দ্রকে দুর্বল করার চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দেশের অর্থনীতিতে সিংহভাগ যোগান দেওয়া এই শহরের সঙ্গে বিমাতা সুলভ আচরণ কেবল চট্টগ্রামবাসীর প্রতি নয়, গোটা বাংলাদেশের প্রতি এক চরম অবিচার।” তাঁরা আরও বলেন, “চট্টগ্রামের উন্নয়নকে থামিয়ে দেওয়ার উদ্দেশ্যে উপদেষ্টা পর্যায়ের এই অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ এবং ষড়যন্ত্র জাতীয় স্বার্থের জন্যও মারাত্মক হুমকি। চট্টগ্রামবাসী বারবার অবহেলার শিকার হয়েছে, কিন্তু এবার আমরা একতাবদ্ধ হয়ে এই অপচেষ্টা প্রতিহত করব।” চট্টগ্রাম নাগরিক ফোরাম সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে—চট্টগ্রামের স্বার্থ নিয়ে কোনো প্রকার খেলা তারা মেনে নেবে না। মেয়রের প্রতি ষড়যন্ত্র আসলে পুরো চট্টগ্রামবাসীর বিরুদ্ধে ষড়যন্ত্র। এক্ষেত্রে চট্টগ্রামের কৃতি সন্তান, মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস সাহেবের সরাসরি হস্তক্ষেপ অপরিহার্য। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, ড. ইউনুস সাহেব এই বিষয়ে অবিলম্বে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন এবং চট্টগ্রামের মর্যাদা, উন্নয়ন ও অধিকার রক্ষায় সঠিক দিকনির্দেশনা প্রদান করবেন। চট্টগ্রাম নাগরিক ফোরাম মনে করে, দেশের উন্নয়নের স্বার্থেই চট্টগ্রামকে অগ্রাধিকার দেওয়া জরুরি। ষড়যন্ত্রকারীরা যতই অপপ্রয়াস চালাক, চট্টগ্রামবাসী ঐক্যবদ্ধ থেকে তাদের প্রতিহত করবে।
—চট্টগ্রাম নাগরিক ফোরাম
ব্যারিস্টার মনোয়ার হোসেন, চেয়ারম্যান
মো. কামাল উদ্দিন, মহাসচিব