শিরোনাম
➤চট্টগ্রামের স্বার্থে একজন চেয়ারম্যানকে কাজ করতে দিন | নগর পরিকল্পনার কঠিন পথে বাধা নয়, চাই সত্য, প্রমাণ ও আইনের শাসন➤উৎপাদন বাড়লে হাতের নাগালে আসতে পারে ইলিশের দাম➤মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী আটক, ছাড়িয়ে নিলেন পথচারীরা➤ভোটার এলাকা স্থানান্তরের আবেদন প্রক্রিয়া জেনে নিন➤বিশ্ববাজারে কমেছে তেলের দাম➤গুলশানে গাড়িচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু: ৯ লাখ টাকায় আপস➤“ঝড়, বিতর্ক ও প্রত্যাবর্তন: কোতোয়ালী পেরিয়ে গুলশানে আবু জায়েদ নাজমুন নূর-একজন পেশাদার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ওঠা প্রশ্নের সবচেয়ে শক্ত জবাব -নতুন দায়িত্ব, নতুন আস্থা, নতুন অধ্যায়””➤ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ➤রাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-➤জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

― Advertisement ―

চট্টগ্রামের স্বার্থে একজন চেয়ারম্যানকে কাজ করতে দিন | নগর পরিকল্পনার কঠিন পথে বাধা নয়, চাই সত্য, প্রমাণ ও আইনের শাসন

মো. কামাল উদ্দিন:চট্টগ্রামকে ভালোবাসি বললেই চট্টগ্রামের জন্য কাজ করা হয় না। চট্টগ্রামের জন্য কাজ করতে হলে অনেক সময় জনপ্রিয়তার পথ ছেড়ে কঠিন সিদ্ধান্তের পথে...

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ ঘিরে চট্টগ্রামে নির্বাচনকালীন নিরাপত্তা ও সচেতনতামূলক যৌথ মহড়া

Homeচট্টগ্রামত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ ঘিরে চট্টগ্রামে নির্বাচনকালীন নিরাপত্তা ও সচেতনতামূলক যৌথ...

আমির হোসেন মিলন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা এবং জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে একাধিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। আজ ১৩ জানুয়ারি দুপুরে চট্টগ্রাম বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে সাতকানিয়া উপজেলার উদ্দেশ্যে গাড়ীবহরসহ একটি সচেতনতামূলক যৌথ মহড়া পরিচালনা করা হয়। মহড়ার মাধ্যমে নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা, সমন্বিত কার্যক্রম ও মাঠপর্যায়ের প্রস্তুতির বিষয়গুলো তুলে ধরা হয়। পরবর্তীতে সাতকানিয়া উপজেলায় সংসদীয় আসন চট্টগ্রাম-১৪ ও ১৫-এর নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও অংশীজনদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, চট্টগ্রাম; মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন, পুলিশ সুপার, চট্টগ্রাম; গোলাম মাঈনউদ্দিন হাসান, উপ পরিচালক, স্থানীয় সরকার, চট্টগ্রাম; সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম; লেফটেন্যান্ট কর্ণেল মাহমুদুন নবী, অধিনায়ক, ৯ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি এবং সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাবৃন্দ। সভায় জেলা প্রশাসক বলেন, “এই নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে আমাদের এখন সুযোগ এসেছে রাষ্ট্রকে কিছু ফিরিয়ে দেওয়ার। যেসকল ভাইবোনদের আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি, নতুন বাংলাদেশে নিঃশ্বাস নিতে পারছি—তাদের আদর্শকে পাথেয় করে এখন সময় রাষ্ট্রের প্রতি ও জনগণের প্রতি আমাদের প্রতিদান দেওয়ার।” তিনি আরও বলেন, “আমাদের সত্যের পক্ষে থাকতে হবে, নিরপেক্ষতার পথে থাকতে হবে। সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে আমরা যেন উৎসবমুখর পরিবেশে একটি স্বচ্ছ, গ্রহণযোগ্য ও আন্তর্জাতিক মানসম্পন্ন নির্বাচন উপহার দিতে পারি—সেটাই আমাদের লক্ষ্য।” মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক সরাসরি মাঠপর্যায়ে গিয়ে গণভোটের প্রচারণায় অংশ নেন। তিনি বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ করেন এবং গ্রামপুলিশ, স্থানীয় জনগণ ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে দোকানে দোকানে প্রচারণা চালান; যা স্থানীয় জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এবং গণভোট সম্পর্কে আগ্রহ সৃষ্টি করেছে। এই উদ্যোগের মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলকভাবে সম্পন্ন করার বিষয়ে চট্টগ্রাম জেলা প্রশাসনের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত হয়েছে বলে মনে করছে স্থানীয় জনগণ।