
জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগর এর উদ্যাগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টি আহবায়ক জননেতা জনাব আলহাজ্ব আবু তাহের এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক জননেতা জনাব কে এম আবছার উদ্দিন রনি সঞ্চালনা অদ্য বিকাল ৫ ঘটিকায় সংগঠনের আগ্রাবাদ স্হ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয় উক্ত আলোচনা সভায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর আহবায়ক জননেতা জনাব আলহাজ্ব আবু তাহের বলেছেন, মহান মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদ এবং ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে ৯ মাস রক্তাক্ত মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে ১৯৭১ সালের আজকের এই দিনে ১৬ই ডিসেম্বর আমরা স্বাধীনতার বিজয় অর্জন করেছি। তাই মুক্তিযুদ্ধ আমাদের জাতির গৌরব, আত্মপরিচয় ও অস্তিত্বের শিখর বেঁচে থাকার প্রেরণা মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা অর্জন আমাদের জাতীয় জীবনের শ্রেষ্ঠ অর্জন। যেকোনো মূল্যে এই অর্জন আমাদের ধরে রাখতে হবে এবং গৌরবময় মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে হবে ইনশাআল্লাহ এই সময় জনাব তাহের আরও বলেন, যেকোনো মূল্যে জাতি হিসেবে আমাদের ঐক্যবদ্ধ থেকে উদার গণতান্ত্রিক, সাম্য, মৈত্রী, প্রগতি ও বৈষম্যহীন একটি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে—যে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন মহান মুক্তিযোদ্ধারা। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, স্বাধীনতার ৫৪ বছরেও আমরা সেই স্বপ্নের বাংলাদেশ এখনো প্রতিষ্ঠা করতে পারিনি কারণ স্বাধীনতার পরাজিত গোষ্ঠী এখন সময় সুযোগ বুঝে প্রতিশোধ এর রাজনীতি নামে বেনামে শুরু করছে যা জাতি হিসাবে আমরা অংকিত যারা স্বাধীন বাংলাদেশের পাকিস্তানের শ্লোগান দে তখন আমাদের হৃদয় রক্তাক্ত জখম করে তাই আজকে আমাদের শপথ নিতে হবে একজন দেশ প্রেমিক বেঁচে থাকতে পরাজিত শএু রাজাকার আলবদর তাদের স্বপ্ন কখনো সফল হবে না ইনশাআল্লাহ । জাতীয় পার্টির নেতারা বলেন, পল্লীবন্ধু আলহাজ হুসেইন মুহাম্মদ এরশাদ রাষ্ট্রক্ষমতায় থাকাকালীন ঘোষণা করেছিলেন—মুক্তিযোদ্ধারাই জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান। তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধ ও বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সম্প্রসারণ করেছিলেন এবং দেশের প্রতিটি জেলায় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের জন্য জমি বরাদ্দ দিয়েছিলেন। মুক্তিযোদ্ধাদের কল্যাণে তিনি অসামান্য অবদান রেখে গেছেন। একই সঙ্গে মুক্তিযুদ্ধের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে প্রয়াত এরশাদ অনন্য অবদান রেখেগেছেন যা আজো দাঁড়িয়ে আছে স্বপ্নের হাত ছানি দিয়ে । সভায় নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক হাজী শওকত আকবর, শেখ আকতার উদ্দিন, নাছির উদ্দীন সিদ্দিকী, ফজলে আজিম দুলাল, সাজেন্ট অব আবু তাহের, নগর যুব সংহতি সিনিয়র যুগ্ম আহবায়ক এম কায়সার হামিদ মুন্না, শ্রমিক পার্টি আহবায়ক এনামুল হক রাশেদ, কৃষক পার্টি সভাপতি এনামুল হক বেলাল, সাধারণ সম্পাদক, নুর আহাম্মদ মিটু, সেচ্ছাসেবক পার্টি চট্টগ্রাম মহানগর প্রস্তাবিত কমিটির আহবায়ক এম আজগর আলী, সদস্য সচিব আশিকুর রহমান, জাতীয় ছাত্র সমাজের আহবায়ক শরিফুল মোল্লা নিরব, সিনিয়র যুগ্ম আরাফাতুর ইসলাম কচি, মাইনুর উদ্দিন রায়হান


