শিরোনাম
➤চট্টগ্রামের স্বার্থে একজন চেয়ারম্যানকে কাজ করতে দিন | নগর পরিকল্পনার কঠিন পথে বাধা নয়, চাই সত্য, প্রমাণ ও আইনের শাসন➤উৎপাদন বাড়লে হাতের নাগালে আসতে পারে ইলিশের দাম➤মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী আটক, ছাড়িয়ে নিলেন পথচারীরা➤ভোটার এলাকা স্থানান্তরের আবেদন প্রক্রিয়া জেনে নিন➤বিশ্ববাজারে কমেছে তেলের দাম➤গুলশানে গাড়িচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু: ৯ লাখ টাকায় আপস➤“ঝড়, বিতর্ক ও প্রত্যাবর্তন: কোতোয়ালী পেরিয়ে গুলশানে আবু জায়েদ নাজমুন নূর-একজন পেশাদার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ওঠা প্রশ্নের সবচেয়ে শক্ত জবাব -নতুন দায়িত্ব, নতুন আস্থা, নতুন অধ্যায়””➤ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ➤রাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-➤জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

― Advertisement ―

চট্টগ্রামের স্বার্থে একজন চেয়ারম্যানকে কাজ করতে দিন | নগর পরিকল্পনার কঠিন পথে বাধা নয়, চাই সত্য, প্রমাণ ও আইনের শাসন

মো. কামাল উদ্দিন:চট্টগ্রামকে ভালোবাসি বললেই চট্টগ্রামের জন্য কাজ করা হয় না। চট্টগ্রামের জন্য কাজ করতে হলে অনেক সময় জনপ্রিয়তার পথ ছেড়ে কঠিন সিদ্ধান্তের পথে...

চট্টগ্রামে গুনী চিকিৎসক ডা. আব্দুল করিমের ইন্তেকালে জাতীয় রোগী কল্যাণ সোসাইটির গভীর শোক

Homeচট্টগ্রামচট্টগ্রামে গুনী চিকিৎসক ডা. আব্দুল করিমের ইন্তেকালে জাতীয় রোগী কল্যাণ সোসাইটির গভীর...

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম :

চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী, প্যারামাউন্ট গ্রুপের চেয়ারম্যান, বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা, চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির সাধারণ সম্পাদক, চট্টগ্রাম শিক্ষা কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান, আজিজুর রহমান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের সাবেক অধ্যক্ষ এবং বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের সাবেক বোর্ড মেম্বার মরহুম অধ্যক্ষ ডা. আব্দুল করিম ইন্তেকাল করেছেন। ১৪ ডিসেম্বর রবিবার ২০২৫ দুপুর ২টা ৪৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের ইন্তেকালে জাতীয় রোগী কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বাংলাদেশের বিশিষ্ট গবেষক ডা. মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে জাতীয় রোগী কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সদস্য ও সংশ্লিষ্ট সকল স্তরের মানুষ মরহুমের মৃত্যুতে শোকাহত। এক শোকবার্তায় ডা. এম এম মাজেদ বলেন, মরহুম অধ্যক্ষ ডা. আব্দুল করিমের ইন্তেকালে হোমিওপ্যাথিক চিকিৎসা ও শিক্ষা জগৎ একজন অভিভাবকতুল্য ব্যক্তিত্বকে হারাল। তিনি কেবল একজন দক্ষ ও সফল চিকিৎসকই ছিলেন না, বরং ছিলেন একজন আদর্শ শিক্ষক, প্রজ্ঞাবান সংগঠক ও মানবকল্যাণে নিবেদিত প্রাণ। তাঁর শূন্যতা কখনোই সহজে পূরণ হওয়ার নয়।তিনি আরও বলেন,আজিজুর রহমান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মরহুমের অবদান হোমিওপ্যাথি শিক্ষার ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায়। তাঁর দূরদর্শী নেতৃত্ব ও নিরলস প্রচেষ্টায় অসংখ্য চিকিৎসক ও শিক্ষার্থী গড়ে উঠেছে, যারা আজ দেশের বিভিন্ন প্রান্তে মানবসেবায় আত্মনিয়োগ করে যাচ্ছে। ডা. এম এম মাজেদ আরও উল্লেখ করেন,মরহুম অধ্যক্ষ ডা. আব্দুল করিম আজীবন সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের অনুশীলন করেছেন। শিক্ষা, চিকিৎসা ও সমাজকল্যাণ—এই তিনটি ক্ষেত্রেই তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি ছিলেন একজন নিভৃতচারী অথচ প্রভাবশালী ব্যক্তিত্ব, যাঁর কর্ম ও আদর্শ আগামী প্রজন্মের জন্য পথনির্দেশক হয়ে থাকবে। শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বলেন,আমরা মহান আল্লাহ তায়ালার দরবারে ফরিয়াদ জানাই, তিনি যেন মরহুম অধ্যক্ষ ডা. আব্দুল করিমকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহীদের এই গভীর শোক ধৈর্যের সঙ্গে সহ্য করার তাওফিক দান করেন।