শিরোনাম
➤চট্টগ্রামের স্বার্থে একজন চেয়ারম্যানকে কাজ করতে দিন | নগর পরিকল্পনার কঠিন পথে বাধা নয়, চাই সত্য, প্রমাণ ও আইনের শাসন➤উৎপাদন বাড়লে হাতের নাগালে আসতে পারে ইলিশের দাম➤মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী আটক, ছাড়িয়ে নিলেন পথচারীরা➤ভোটার এলাকা স্থানান্তরের আবেদন প্রক্রিয়া জেনে নিন➤বিশ্ববাজারে কমেছে তেলের দাম➤গুলশানে গাড়িচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু: ৯ লাখ টাকায় আপস➤“ঝড়, বিতর্ক ও প্রত্যাবর্তন: কোতোয়ালী পেরিয়ে গুলশানে আবু জায়েদ নাজমুন নূর-একজন পেশাদার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ওঠা প্রশ্নের সবচেয়ে শক্ত জবাব -নতুন দায়িত্ব, নতুন আস্থা, নতুন অধ্যায়””➤ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ➤রাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-➤জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

― Advertisement ―

চট্টগ্রামের স্বার্থে একজন চেয়ারম্যানকে কাজ করতে দিন | নগর পরিকল্পনার কঠিন পথে বাধা নয়, চাই সত্য, প্রমাণ ও আইনের শাসন

মো. কামাল উদ্দিন:চট্টগ্রামকে ভালোবাসি বললেই চট্টগ্রামের জন্য কাজ করা হয় না। চট্টগ্রামের জন্য কাজ করতে হলে অনেক সময় জনপ্রিয়তার পথ ছেড়ে কঠিন সিদ্ধান্তের পথে...

শহীদ মন্নান স্মৃতি শর্টপিছ ক্রিকেট টুর্নামেন্ট–২০২৬ সফলভাবে অনুষ্ঠিত-

Homeচট্টগ্রামশহীদ মন্নান স্মৃতি শর্টপিছ ক্রিকেট টুর্নামেন্ট–২০২৬ সফলভাবে অনুষ্ঠিত-

ডেস্কঃ
শহীদ মন্নান স্মৃতি সংস্থার উদ্যোগে শহীদ মন্নান স্মৃতি শর্টপিছ ক্রিকেট টুর্নামেন্ট–২০২৬ দ্বিতীয়বারের মতো সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬) শহীদ আব্দুল মন্নানের কবরের পশ্চিম পাশ্ববর্তী খেলার মাঠে আয়োজিত এ টুর্নামেন্ট ক্রীড়াপ্রেমী দর্শক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। টুর্নামেন্টে সভাপতিত্ব করেন শহীদ মন্নান স্মৃতি সংস্থার সম্মানিত উপদেষ্টা ও সীটেক্স লিমিটেড (সিইপিজেড)-এর পরিচালক মোহাম্মদ সালাউদ্দীন আহমেদ। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার সম্মানিত উপদেষ্টা ও এলাকার গর্ব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবু তাহের। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ মন্নান স্মৃতি সংস্থার সম্মানিত উপদেষ্টা ও বাংলাদেশ সুফিবাদী ঐক্যফোরামের কেন্দ্রীয় চেয়ারম্যান, বিশিষ্ট সাংবাদিক নূর মোহাম্মদ রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার সম্মানিত উপদেষ্টা এডভোকেট রেয়াজ মঞ্জুরুল হক ও মোহাম্মদ ইউসুফ। সংস্থার সাবেক সহ-সভাপতি জমির হোসাইন-এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা তাঁদের বক্তব্যে তরুণ সমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার অপরিহার্য গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি শহীদ মন্নানের স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে এবং তরুণ প্রজন্মকে সুস্থ ধারার দিকে পরিচালিত করতে এ ধরনের ক্রীড়া আয়োজন নিয়মিতভাবে অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শহীদ মন্নান স্মৃতি সংস্থার সাবেক সফল সভাপতি গোলাম কিবরিয়া রনি ও মোহাম্মদ সাদ্দাম হোসেন। এছাড়াও উপদেষ্টামণ্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ রুস্তম পাশা, মোহাম্মদ হানিফ, মোহাম্মদ মানিক, মোহাম্মদ শফিউল আজম, মোহাম্মদ হাকিম, মোহাম্মদ শহিদ, মোহাম্মদ রহমত ও মোহাম্মদ সাইফু। এছাড়া সংস্থার সাবেক কর্মকর্তা মোহাম্মদ আমান, মোহাম্মদ ফয়সাল, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ রিফাত, মোহাম্মদ জামাল, মোহাম্মদ হাবিব, মোহাম্মদ বেলালসহ কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন, সংস্থার সকল কর্মকর্তা, শুভাকাঙ্ক্ষী এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক মাঠে উপস্থিত থেকে টুর্নামেন্ট উপভোগ করেন। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন তিনজন অভিজ্ঞ আম্পায়ার মোহাম্মদ মুন্না, মোহাম্মদ মিনহাজ ও মোহাম্মদ ফাহিম। চূড়ান্ত খেলায় উত্তর চট্টগ্রামের অন্যতম শক্তিশালী দল রাউজান ট্রফি ফাইটার্স চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে এ.কে.এম একাদশ রানার্সআপ হওয়ার কৃতিত্ব অর্জন করে। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। আয়োজকরা জানান, শহীদ মন্নানের স্মৃতি সংরক্ষণ ও তরুণ সমাজকে খেলাধুলার মাধ্যমে ইতিবাচক পথে এগিয়ে নিতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন আরও বৃহৎ পরিসরে করার পরিকল্পনা রয়েছে।