
বিপ্লব বিজয়
গতকাল রাউজান উপজেলাধীন পাহাড়তলী মহামুনি মহানন্দ সংঘরাজ বিহারে দক্ষিন -পূর্ব এশিয়ার আলোকিত সংঘমনীষা,বাংলাদেশী বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু মহামান্য সংঘরাজ শাসনস্তম্ভ ভদন্ত ধর্মপ্রিয় মহাথেরো মহোদয়কে ফুল দিয়ে শ্রদ্ধা ও সম্মাননা স্মারক নিবেন করেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণে ট্রাস্টের ট্রাস্টি বাবু রুবেল বড়ুয়া। মহামান্য সংঘরাজ তার এ আগমনে আশীর্বাদ করেন। ট্রাস্টি রুবেল বড়ুয়া বলেন, মহামান্য সংঘরাজ আমাদের বৌদ্ধ সম্প্রদায়ের উজ্জ্বল জ্যোতিষ্ক। তাঁর শীল, সমাধি ও প্রজ্ঞা অনুশীলনে সুভাষিত চয়নে আত্মদর্শন ও বিশ্বশান্তি নীতি প্রসারিত হয়। এ সময় ট্রাস্টি রুবেল বড়ুয়াকে বিহার পরিচলনা কমিটির পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করেন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক প্রনব বড়ুয়া শিবু, প্রাক্তন সাধারণ সম্পাদক বকুল বড়ুয়া, প্রাক্তন সাধারণ সম্পাদক, অব: প্রধান শিক্ষক অঞ্জন বড়ুয়া, বিহার কমিটির সিনিয়র সদস্য অনুপ মুৎসুদ্দি চাঁদু,স্নেহতোষ বড়ুয়া। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক ফ্রন্টের দক্ষিণ জেলার সহ-সভাপতি প্রকৌশলী রনি বড়ুয়া চৌধুরী,সুজন প্রসাদ বড়ুয়া, সন্ধান মিত্র তালুকদার প্রমুখ ।


